নুরুল কবির | ১২:৪৩ এএম, ২০২২-০৬-১৯
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে টিটিসি মসজিদ এবং কলেজের অডিটরিয়াম, লাইব্রেরী ও ডরমেটরীসহ প্রায় দুই কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবার সকালে ৪০লক্ষ টাকা ব্যায়ে মসজিদ এবং বিকালে কলেজ মিলনায়তনে ১কোটি ৪৫লক্ষ টাকা ব্যায়ে এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি। এর আগে সকালে বান্দরবানে ৯৭তম প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, পার্বত্য চুক্তি হওয়ার পর পাহাড়ে ব্যাপক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তণ হয়েছে। একসময় জেলায় একটি কলেজ থাকলেও এখন ১৪টি কলেজ। দেশের উন্নয়নের সঙ্গে তালমিলিয়ে বান্দরবানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নার্সিং ইনিষ্টিটিউট, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, ব্রিজ কালভার্টসহ ব্যাপক উন্নয়ন হয়েছে বান্দরবানে। তিনি আরো বলেন, দক্ষ মানুষ বিশ্বের সম্পদ। বিএমইটির সহযোগিতা পেলে আগামীতে বান্দরবান থেকে আরো ব্যাপক সংখ্যক যোগ্যতা সম্পন্ন মানুষ বিভিন্ন দেশে গিয়ে দেশের জন্য অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারোর মহাপরিচালক মো: শহিদুল আলম এনডিসি বলেন, বান্দরবান থেকে গত এক বছরে কর্মসংস্থানের জন্য ৪৩৯জন মানুষ বিদেশে গেছে। আগামীতে পাহাড়ী অঞ্চলের মানুষকে আরো কমিউনিকেশন বাড়াতে হবে। যাতে বিদেশে গিয়ে দেশ তথা বান্দরবানের সুনাম অর্জন করতে পারেন। এসময় তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে শিক্ষার্থীদের ধারনা দেন।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাকছুদুল আমিন, প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক মো: জাহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাতসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited